ত্বা-হাপারা ১৬ · পৃষ্ঠা ৩১৩/৬০৪

وَأَنَا ٱخۡتَرۡتُكَ فَٱسۡتَمِعۡ لِمَا يُوحَىٰٓ ۝١٣

২০:১৩এবং আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে, তা শুনতে থাক।

إِنَّنِيٓ أَنَا ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعۡبُدۡنِي وَأَقِمِ ٱلصَّلَوٰةَ لِذِكۡرِيٓ ۝١٤

২০:১৪আমিই আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নেই। অতএব আমার এবাদত কর এবং আমার স্মরণার্থে নামায কায়েম কর।

إِنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٌ أَكَادُ أُخۡفِيهَا لِتُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا تَسۡعَىٰ ۝١٥

২০:১৫কেয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই; যাতে প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে।

فَلَا يَصُدَّنَّكَ عَنۡهَا مَن لَّا يُؤۡمِنُ بِهَا وَٱتَّبَعَ هَوَىٰهُ فَتَرۡدَىٰ ۝١٦

২০:১৬সুতরাং যে ব্যক্তি কেয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ খাহেশের অনুসরণ করে, সে যেন তোমাকে তা থেকে নিবৃত্ত না করে। নিবৃত্ত হলে তুমি ধবংস হয়ে যাবে।

وَمَا تِلۡكَ بِيَمِينِكَ يَٰمُوسَىٰ ۝١٧

২০:১৭হে মূসা, তোমার ডানহাতে ওটা কি

قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّؤُاْ عَلَيۡهَا وَأَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِي وَلِيَ فِيهَا مَـَٔارِبُ أُخۡرَىٰ ۝١٨

২০:১৮তিনি বললেনঃ এটা আমার লাঠি, আমি এর উপর ভর দেই এবং এর দ্বারা আমার ছাগপালের জন্যে বৃক্ষপত্র ঝেড়ে ফেলি এবং এতে আমার অন্যান্য কাজ ও চলে।

قَالَ أَلۡقِهَا يَٰمُوسَىٰ ۝١٩

২০:১৯আল্লাহ বললেনঃ হে মূসা, তুমি ওটা নিক্ষেপ কর।

فَأَلۡقَىٰهَا فَإِذَا هِيَ حَيَّةٞ تَسۡعَىٰ ۝٢٠

২০:২০অতঃপর তিনি তা নিক্ষেপ করলেন, অমনি তা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগল।

قَالَ خُذۡهَا وَلَا تَخَفۡۖ سَنُعِيدُهَا سِيرَتَهَا ٱلۡأُولَىٰ ۝٢١

২০:২১আল্লাহ বললেনঃ তুমি তাকে ধর এবং ভয় করো না, আমি এখনি একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব।

وَٱضۡمُمۡ يَدَكَ إِلَىٰ جَنَاحِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٍ ءَايَةً أُخۡرَىٰ ۝٢٢

২০:২২তোমার হাত বগলে রাখ, তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শন রূপে; কোন দোষ ছাড়াই।

لِنُرِيَكَ مِنۡ ءَايَٰتِنَا ٱلۡكُبۡرَى ۝٢٣

২০:২৩এটা এজন্যে যে, আমি আমার বিরাট নিদর্শনাবলীর কিছু তোমাকে দেখাই।

ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ ۝٢٤

২০:২৪ফেরাউনের নিকট যাও, সে দারুণ উদ্ধত হয়ে গেছে।

قَالَ رَبِّ ٱشۡرَحۡ لِي صَدۡرِي ۝٢٥

২০:২৫মূসা বললেনঃ হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন।

وَيَسِّرۡ لِيٓ أَمۡرِي ۝٢٦

২০:২৬এবং আমার কাজ সহজ করে দিন।

وَٱحۡلُلۡ عُقۡدَةٗ مِّن لِّسَانِي ۝٢٧

২০:২৭এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন।

يَفۡقَهُواْ قَوۡلِي ۝٢٨

২০:২৮যাতে তারা আমার কথা বুঝতে পারে।

وَٱجۡعَل لِّي وَزِيرٗا مِّنۡ أَهۡلِي ۝٢٩

২০:২৯এবং আমার পরিবারবর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন।

هَٰرُونَ أَخِي ۝٣٠

২০:৩০আমার ভাই হারুনকে।

ٱشۡدُدۡ بِهِۦٓ أَزۡرِي ۝٣١

২০:৩১তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন।

وَأَشۡرِكۡهُ فِيٓ أَمۡرِي ۝٣٢

২০:৩২এবং তাকে আমার কাজে অংশীদার করুন।

كَيۡ نُسَبِّحَكَ كَثِيرٗا ۝٣٣

২০:৩৩যাতে আমরা বেশী করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষনা করতে পারি।

وَنَذۡكُرَكَ كَثِيرًا ۝٣٤

২০:৩৪এবং বেশী পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি।

إِنَّكَ كُنتَ بِنَا بَصِيرٗا ۝٣٥

২০:৩৫আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন।

قَالَ قَدۡ أُوتِيتَ سُؤۡلَكَ يَٰمُوسَىٰ ۝٣٦

২০:৩৬আল্লাহ বললেনঃ হে মূসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হল।

وَلَقَدۡ مَنَنَّا عَلَيۡكَ مَرَّةً أُخۡرَىٰٓ ۝٣٧

২০:৩৭আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।