আস-সাফফাতপারা ২৩ · পৃষ্ঠা ৪৫২/৬০৪

مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ ۝١٥٤

৩৭:১৫৪তোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত

أَفَلَا تَذَكَّرُونَ ۝١٥٥

৩৭:১৫৫তোমরা কি অনুধাবন কর না

أَمۡ لَكُمۡ سُلۡطَٰنٞ مُّبِينٞ ۝١٥٦

৩৭:১৫৬না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে

فَأۡتُواْ بِكِتَٰبِكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ۝١٥٧

৩৭:১৫৭তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।

وَجَعَلُواْ بَيۡنَهُۥ وَبَيۡنَ ٱلۡجِنَّةِ نَسَبٗاۚ وَلَقَدۡ عَلِمَتِ ٱلۡجِنَّةُ إِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ۝١٥٨

৩৭:১৫৮তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে।

سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ ۝١٥٩

৩৭:১৫৯তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ۝١٦٠

৩৭:১৬০তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।

فَإِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ ۝١٦١

৩৭:১৬১অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর

مَآ أَنتُمۡ عَلَيۡهِ بِفَٰتِنِينَ ۝١٦٢

৩৭:১৬২তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না।

إِلَّا مَنۡ هُوَ صَالِ ٱلۡجَحِيمِ ۝١٦٣

৩৭:১৬৩শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে।

وَمَامِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٞ مَّعۡلُومٞ ۝١٦٤

৩৭:১৬৪আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।

وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّآفُّونَ ۝١٦٥

৩৭:১৬৫এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।

وَإِنَّا لَنَحۡنُ ٱلۡمُسَبِّحُونَ ۝١٦٦

৩৭:১৬৬এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।

وَإِن كَانُواْ لَيَقُولُونَ ۝١٦٧

৩৭:১৬৭তারা তো বলতঃ

لَوۡ أَنَّ عِندَنَا ذِكۡرٗا مِّنَ ٱلۡأَوَّلِينَ ۝١٦٨

৩৭:১৬৮যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত

لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ۝١٦٩

৩৭:১৬৯তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।

فَكَفَرُواْ بِهِۦۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ ۝١٧٠

৩৭:১৭০বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে

وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِينَ ۝١٧١

৩৭:১৭১আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে

إِنَّهُمۡ لَهُمُ ٱلۡمَنصُورُونَ ۝١٧٢

৩৭:১৭২অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।

وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَٰلِبُونَ ۝١٧٣

৩৭:১৭৩আর আমার বাহিনীই হয় বিজয়ী।

فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ ۝١٧٤

৩৭:১৭৪অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।

وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ ۝١٧٥

৩৭:১৭৫এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।

أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ ۝١٧٦

৩৭:১৭৬আমার আযাব কি তারা দ্রুত কামনা করে

فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَآءَ صَبَاحُ ٱلۡمُنذَرِينَ ۝١٧٧

৩৭:১৭৭অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ।

وَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ ۝١٧٨

৩৭:১৭৮আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।

وَأَبۡصِرۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ ۝١٧٩

৩৭:১৭৯এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।

سُبۡحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلۡعِزَّةِ عَمَّا يَصِفُونَ ۝١٨٠

৩৭:১৮০পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।

وَسَلَٰمٌ عَلَى ٱلۡمُرۡسَلِينَ ۝١٨١

৩৭:১৮১পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক।

وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ۝١٨٢

৩৭:১৮২সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।