আদ-দুখানপারা ২৫ · পৃষ্ঠা ৪৯৮/৬০৪

إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ مِيقَٰتُهُمۡ أَجۡمَعِينَ ۝٤٠

৪৪:৪০নিশ্চয় ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময়।

يَوۡمَ لَا يُغۡنِي مَوۡلًى عَن مَّوۡلٗى شَيۡـٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ ۝٤١

৪৪:৪১যেদিন কোন বন্ধুই কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।

إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ۝٤٢

৪৪:৪২তবে আল্লাহ যার প্রতি দয়া করেন, তার কথা ভিন্ন। নিশ্চয় তিনি পরাক্রমশালী দয়াময়।

إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ ۝٤٣

৪৪:৪৩নিশ্চয় যাক্কুম বৃক্ষ

طَعَامُ ٱلۡأَثِيمِ ۝٤٤

৪৪:৪৪পাপীর খাদ্য হবে

كَٱلۡمُهۡلِ يَغۡلِي فِي ٱلۡبُطُونِ ۝٤٥

৪৪:৪৫গলিত তাম্রের মত পেটে ফুটতে থাকবে।

كَغَلۡيِ ٱلۡحَمِيمِ ۝٤٦

৪৪:৪৬যেমন ফুটে পানি।

خُذُوهُ فَٱعۡتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلۡجَحِيمِ ۝٤٧

৪৪:৪৭একে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে

ثُمَّ صُبُّواْ فَوۡقَ رَأۡسِهِۦ مِنۡ عَذَابِ ٱلۡحَمِيمِ ۝٤٨

৪৪:৪৮অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও

ذُقۡ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡكَرِيمُ ۝٤٩

৪৪:৪৯স্বাদ গ্রহণ কর, তুমি তো সম্মানিত, সম্ভ্রান্ত।

إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمۡتَرُونَ ۝٥٠

৪৪:৫০এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে।

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٖ ۝٥١

৪৪:৫১নিশ্চয় খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে

فِي جَنَّـٰتٖ وَعُيُونٖ ۝٥٢

৪৪:৫২উদ্যানরাজি ও নির্ঝরিণীসমূহে।

يَلۡبَسُونَ مِن سُندُسٖ وَإِسۡتَبۡرَقٖ مُّتَقَٰبِلِينَ ۝٥٣

৪৪:৫৩তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমীবস্ত্র, মুখোমুখি হয়ে বসবে।

كَذَٰلِكَ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ ۝٥٤

৪৪:৫৪এরূপই হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব।

يَدۡعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ ۝٥٥

৪৪:৫৫তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফল-মূল আনতে বলবে।

لَا يَذُوقُونَ فِيهَا ٱلۡمَوۡتَ إِلَّا ٱلۡمَوۡتَةَ ٱلۡأُولَىٰۖ وَوَقَىٰهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ ۝٥٦

৪৪:৫৬তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন।

فَضۡلٗا مِّن رَّبِّكَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ۝٥٧

৪৪:৫৭আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য।

فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ۝٥٨

৪৪:৫৮আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ রাখে।

فَٱرۡتَقِبۡ إِنَّهُم مُّرۡتَقِبُونَ ۝٥٩

৪৪:৫৯অতএব, আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।