كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُواْ سَاحِرٌ أَوۡ مَجۡنُونٌ ٥٢
৫১:৫২এমনিভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা বলছেঃ যাদুকর, না হয় উম্মাদ।
أَتَوَاصَوۡاْ بِهِۦۚ بَلۡ هُمۡ قَوۡمٞ طَاغُونَ ٥٣
৫১:৫৩তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুতঃ ওরা দুষ্ট সম্প্রদায়।
فَتَوَلَّ عَنۡهُمۡ فَمَآ أَنتَ بِمَلُومٖ ٥٤
৫১:৫৪অতএব, আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন। এতে আপনি অপরাধী হবেন না।
وَذَكِّرۡ فَإِنَّ ٱلذِّكۡرَىٰ تَنفَعُ ٱلۡمُؤۡمِنِينَ ٥٥
৫১:৫৫এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে।
وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ ٥٦
৫১:৫৬আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।
مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقٖ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ ٥٧
৫১:৫৭আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে।
إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ ٥٨
৫১:৫৮আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত।
فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ ذَنُوبٗا مِّثۡلَ ذَنُوبِ أَصۡحَٰبِهِمۡ فَلَا يَسۡتَعۡجِلُونِ ٥٩
৫১:৫৯অতএব, এই যালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরদের প্রাপ্য ছিল। কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়।
فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن يَوۡمِهِمُ ٱلَّذِي يُوعَدُونَ ٦٠
৫১:৬০অতএব, কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে।
سُورَةُ الطور
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلطُّورِ ١
৫২:১কসম তূরপর্বতের
وَكِتَٰبٖ مَّسۡطُورٖ ٢
৫২:২এবং লিখিত কিতাবের
فِي رَقّٖ مَّنشُورٖ ٣
৫২:৩প্রশস্ত পত্রে
وَٱلۡبَيۡتِ ٱلۡمَعۡمُورِ ٤
৫২:৪কসম বায়তুল-মামুর তথা আবাদ গৃহের
وَٱلسَّقۡفِ ٱلۡمَرۡفُوعِ ٥
৫২:৫এবং সমুন্নত ছাদের
وَٱلۡبَحۡرِ ٱلۡمَسۡجُورِ ٦
৫২:৬এবং উত্তাল সমুদ্রের
إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٞ ٧
৫২:৭আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী
مَّا لَهُۥ مِن دَافِعٖ ٨
৫২:৮তা কেউ প্রতিরোধ করতে পারবে না।
يَوۡمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوۡرٗا ٩
৫২:৯সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবলভাবে।
وَتَسِيرُ ٱلۡجِبَالُ سَيۡرٗا ١٠
৫২:১০এবং পর্বতমালা হবে চলমান
فَوَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ١١
৫২:১১সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে
ٱلَّذِينَ هُمۡ فِي خَوۡضٖ يَلۡعَبُونَ ١٢
৫২:১২যারা ক্রীড়াচ্ছলে মিছেমিছি কথা বানায়।
يَوۡمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا ١٣
৫২:১৩সেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে।
هَٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِي كُنتُم بِهَا تُكَذِّبُونَ ١٤
৫২:১৪এবং বলা হবেঃ এই সেই অগ্নি, যাকে তোমরা মিথ্যা বলতে