আন-নাজমপারা ২৭ · পৃষ্ঠা ৫২৬/৬০৪

৫৩

سُورَةُ النجم

আন-নাজম · তারা · ৬২ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ ۝١

৫৩:১নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।

مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ ۝٢

৫৩:২তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।

وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ ۝٣

৫৩:৩এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।

إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ ۝٤

৫৩:৪কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।

عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ ۝٥

৫৩:৫তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা

ذُو مِرَّةٖ فَٱسۡتَوَىٰ ۝٦

৫৩:৬সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল।

وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ ۝٧

৫৩:৭উর্ধ্ব দিগন্তে

ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ ۝٨

৫৩:৮অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।

فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ ۝٩

৫৩:৯তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।

فَأَوۡحَىٰٓ إِلَىٰ عَبۡدِهِۦ مَآ أَوۡحَىٰ ۝١٠

৫৩:১০তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন।

مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰٓ ۝١١

৫৩:১১রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।

أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ ۝١٢

৫৩:১২তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে

وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ ۝١٣

৫৩:১৩নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল

عِندَ سِدۡرَةِ ٱلۡمُنتَهَىٰ ۝١٤

৫৩:১৪সিদরাতুলমুন্তাহার নিকটে

عِندَهَا جَنَّةُ ٱلۡمَأۡوَىٰٓ ۝١٥

৫৩:১৫যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।

إِذۡ يَغۡشَى ٱلسِّدۡرَةَ مَا يَغۡشَىٰ ۝١٦

৫৩:১৬যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল।

مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ ۝١٧

৫৩:১৭তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি।

لَقَدۡ رَأَىٰ مِنۡ ءَايَٰتِ رَبِّهِ ٱلۡكُبۡرَىٰٓ ۝١٨

৫৩:১৮নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।

أَفَرَءَيۡتُمُ ٱللَّـٰتَ وَٱلۡعُزَّىٰ ۝١٩

৫৩:১৯তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে।

وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ ۝٢٠

৫৩:২০এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে

أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ ۝٢١

৫৩:২১পুত্র-সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য

تِلۡكَ إِذٗا قِسۡمَةٞ ضِيزَىٰٓ ۝٢٢

৫৩:২২এমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন।

إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٞ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰٓ ۝٢٣

৫৩:২৩এগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষদের রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন দলীল নাযিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।

أَمۡ لِلۡإِنسَٰنِ مَا تَمَنَّىٰ ۝٢٤

৫৩:২৪মানুষ যা চায়, তাই কি পায়

فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ ۝٢٥

৫৩:২৫অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে।

۞وَكَم مِّن مَّلَكٖ فِي ٱلسَّمَٰوَٰتِ لَا تُغۡنِي شَفَٰعَتُهُمۡ شَيۡـًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن يَأۡذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرۡضَىٰٓ ۝٢٦

৫৩:২৬আকাশে অনেক ফেরেশতা রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্যে ইচ্ছা ও যাকে পছন্দ করেন, অনুমতি না দেন।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।