وَمَآ أَمۡرُنَآ إِلَّا وَٰحِدَةٞ كَلَمۡحِۭ بِٱلۡبَصَرِ ٥٠
৫৪:৫০আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মত।
وَلَقَدۡ أَهۡلَكۡنَآ أَشۡيَاعَكُمۡ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ٥١
৫৪:৫১আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি, অতএব, কোন চিন্তাশীল আছে কি
وَكُلُّ شَيۡءٖ فَعَلُوهُ فِي ٱلزُّبُرِ ٥٢
৫৪:৫২তারা যা কিছু করেছে, সবই আমলনামায় লিপিবদ্ধ আছে।
وَكُلُّ صَغِيرٖ وَكَبِيرٖ مُّسۡتَطَرٌ ٥٣
৫৪:৫৩ছোট ও বড় সবই লিপিবদ্ধ।
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّـٰتٖ وَنَهَرٖ ٥٤
৫৪:৫৪খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে।
فِي مَقۡعَدِ صِدۡقٍ عِندَ مَلِيكٖ مُّقۡتَدِرِۭ ٥٥
৫৪:৫৫যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।
سُورَةُ الرحمن
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلرَّحۡمَٰنُ ١
৫৫:১করুনাময় আল্লাহ।
عَلَّمَ ٱلۡقُرۡءَانَ ٢
৫৫:২শিক্ষা দিয়েছেন কোরআন
خَلَقَ ٱلۡإِنسَٰنَ ٣
৫৫:৩সৃষ্টি করেছেন মানুষ
عَلَّمَهُ ٱلۡبَيَانَ ٤
৫৫:৪তাকে শিখিয়েছেন বর্ণনা।
ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانٖ ٥
৫৫:৫সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।
وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ ٦
৫৫:৬এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।
وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ ٧
৫৫:৭তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড।
أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ ٨
৫৫:৮যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।
وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ ٩
৫৫:৯তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।
وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ ١٠
৫৫:১০তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।
فِيهَا فَٰكِهَةٞ وَٱلنَّخۡلُ ذَاتُ ٱلۡأَكۡمَامِ ١١
৫৫:১১এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ।
وَٱلۡحَبُّ ذُو ٱلۡعَصۡفِ وَٱلرَّيۡحَانُ ١٢
৫৫:১২আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ١٣
৫৫:১৩অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ كَٱلۡفَخَّارِ ١٤
৫৫:১৪তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে।
وَخَلَقَ ٱلۡجَآنَّ مِن مَّارِجٖ مِّن نَّارٖ ١٥
৫৫:১৫এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ١٦
৫৫:১৬অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে