আল-হাক্কাহ – আল-মাআরিজপারা ২৯ · পৃষ্ঠা ৫৬৮/৬০৪

فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٞ ۝٣٥

৬৯:৩৫অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।

وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٖ ۝٣٦

৬৯:৩৬এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।

لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ ۝٣٧

৬৯:৩৭গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।

فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ ۝٣٨

৬৯:৩৮তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।

وَمَا لَا تُبۡصِرُونَ ۝٣٩

৬৯:৩৯এবং যা তোমরা দেখ না, তার

إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ۝٤٠

৬৯:৪০নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।

وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٖۚ قَلِيلٗا مَّا تُؤۡمِنُونَ ۝٤١

৬৯:৪১এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।

وَلَا بِقَوۡلِ كَاهِنٖۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ ۝٤٢

৬৯:৪২এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।

تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ۝٤٣

৬৯:৪৩এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।

وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ ۝٤٤

৬৯:৪৪সে যদি আমার নামে কোন কথা রচনা করত

لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ ۝٤٥

৬৯:৪৫তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম

ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ ۝٤٦

৬৯:৪৬অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।

فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ ۝٤٧

৬৯:৪৭তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।

وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٞ لِّلۡمُتَّقِينَ ۝٤٨

৬৯:৪৮এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।

وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ ۝٤٩

৬৯:৪৯আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।

وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ ۝٥٠

৬৯:৫০নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।

وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ ۝٥١

৬৯:৫১নিশ্চয় এটা নিশ্চিত সত্য।

فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ۝٥٢

৬৯:৫২অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।

৭০

سُورَةُ المعارج

আল-মাআরিজ · উন্নয়নের সোপান · ৪৪ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٖ وَاقِعٖ ۝١

৭০:১একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত

لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٞ ۝٢

৭০:২কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।

مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ ۝٣

৭০:৩তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী।

تَعۡرُجُ ٱلۡمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٖ ۝٤

৭০:৪ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।

فَٱصۡبِرۡ صَبۡرٗا جَمِيلًا ۝٥

৭০:৫অতএব, আপনি উত্তম সবর করুন।

إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدٗا ۝٦

৭০:৬তারা এই আযাবকে সুদূরপরাহত মনে করে

وَنَرَىٰهُ قَرِيبٗا ۝٧

৭০:৭আর আমি একে আসন্ন দেখছি।

يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ ۝٨

৭০:৮সেদিন আকাশ হবে গলিত তামার মত।

وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ۝٩

৭০:৯এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত

وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمٗا ۝١٠

৭০:১০বন্ধু বন্ধুর খবর নিবে না।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।