আর-রহমান – আল-ওয়াকিয়াপারা ২৭ · পৃষ্ঠা ৫৩৪/৬০৪

فِيهِمَا فَٰكِهَةٞ وَنَخۡلٞ وَرُمَّانٞ ۝٦٨

৫৫:৬৮তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ۝٦٩

৫৫:৬৯অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ ۝٧٠

৫৫:৭০সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ۝٧١

৫৫:৭১অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

حُورٞ مَّقۡصُورَٰتٞ فِي ٱلۡخِيَامِ ۝٧٢

৫৫:৭২তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ۝٧٣

৫৫:৭৩অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ ۝٧٤

৫৫:৭৪কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ۝٧٥

৫৫:৭৫অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٖ وَعَبۡقَرِيٍّ حِسَانٖ ۝٧٦

৫৫:৭৬তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ۝٧٧

৫৫:৭৭অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ ۝٧٨

৫৫:৭৮কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।

৫৬

سُورَةُ الواقعة

আল-ওয়াকিয়া · নিশ্চিত ঘটনা · ৯৬ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ ۝١

৫৬:১যখন কিয়ামতের ঘটনা ঘটবে

لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ ۝٢

৫৬:২যার বাস্তবতায় কোন সংশয় নেই।

خَافِضَةٞ رَّافِعَةٌ ۝٣

৫৬:৩এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।

إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا ۝٤

৫৬:৪যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।

وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسّٗا ۝٥

৫৬:৫এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।

فَكَانَتۡ هَبَآءٗ مُّنۢبَثّٗا ۝٦

৫৬:৬অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।

وَكُنتُمۡ أَزۡوَٰجٗا ثَلَٰثَةٗ ۝٧

৫৬:৭এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।

فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ۝٨

৫৬:৮যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।

وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ۝٩

৫৬:৯এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।

وَٱلسَّـٰبِقُونَ ٱلسَّـٰبِقُونَ ۝١٠

৫৬:১০অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।

أُوْلَـٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ ۝١١

৫৬:১১তারাই নৈকট্যশীল

فِي جَنَّـٰتِ ٱلنَّعِيمِ ۝١٢

৫৬:১২অবদানের উদ্যানসমূহে

ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ ۝١٣

৫৬:১৩তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।

وَقَلِيلٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ ۝١٤

৫৬:১৪এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।

عَلَىٰ سُرُرٖ مَّوۡضُونَةٖ ۝١٥

৫৬:১৫স্বর্ণ খচিত সিংহাসন।

مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ ۝١٦

৫৬:১৬তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।