يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ ١٧
৫৬:১৭তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
بِأَكۡوَابٖ وَأَبَارِيقَ وَكَأۡسٖ مِّن مَّعِينٖ ١٨
৫৬:১৮পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে
لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ ١٩
৫৬:১৯যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।
وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ ٢٠
৫৬:২০আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে
وَلَحۡمِ طَيۡرٖ مِّمَّا يَشۡتَهُونَ ٢١
৫৬:২১এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।
وَحُورٌ عِينٞ ٢٢
৫৬:২২তথায় থাকবে আনতনয়না হুরগণ
كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ ٢٣
৫৬:২৩আবরণে রক্ষিত মোতির ন্যায়
جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ٢٤
৫৬:২৪তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।
لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا تَأۡثِيمًا ٢٥
৫৬:২৫তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।
إِلَّا قِيلٗا سَلَٰمٗا سَلَٰمٗا ٢٦
৫৬:২৬কিন্তু শুনবে সালাম আর সালাম।
وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ ٢٧
৫৬:২৭যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।
فِي سِدۡرٖ مَّخۡضُودٖ ٢٨
৫৬:২৮তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।
وَطَلۡحٖ مَّنضُودٖ ٢٩
৫৬:২৯এবং কাঁদি কাঁদি কলায়
وَظِلّٖ مَّمۡدُودٖ ٣٠
৫৬:৩০এবং দীর্ঘ ছায়ায়।
وَمَآءٖ مَّسۡكُوبٖ ٣١
৫৬:৩১এবং প্রবাহিত পানিতে
وَفَٰكِهَةٖ كَثِيرَةٖ ٣٢
৫৬:৩২ও প্রচুর ফল-মূলে
لَّا مَقۡطُوعَةٖ وَلَا مَمۡنُوعَةٖ ٣٣
৫৬:৩৩যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়
وَفُرُشٖ مَّرۡفُوعَةٍ ٣٤
৫৬:৩৪আর থাকবে সমুন্নত শয্যায়।
إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءٗ ٣٥
৫৬:৩৫আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।
فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا ٣٦
৫৬:৩৬অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।
عُرُبًا أَتۡرَابٗا ٣٧
৫৬:৩৭কামিনী, সমবয়স্কা।
لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ٣٨
৫৬:৩৮ডান দিকের লোকদের জন্যে।
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ ٣٩
৫৬:৩৯তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
وَثُلَّةٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ ٤٠
৫৬:৪০এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।
وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ ٤١
৫৬:৪১বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।
فِي سَمُومٖ وَحَمِيمٖ ٤٢
৫৬:৪২তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে
وَظِلّٖ مِّن يَحۡمُومٖ ٤٣
৫৬:৪৩এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।
لَّا بَارِدٖ وَلَا كَرِيمٍ ٤٤
৫৬:৪৪যা শীতল নয় এবং আরামদায়কও নয়।
إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ ٤٥
৫৬:৪৫তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।
وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ ٤٦
৫৬:৪৬তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।
وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ٤٧
৫৬:৪৭তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব
أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ ٤٨
৫৬:৪৮এবং আমাদের পূর্বপুরুষগণও
قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ ٤٩
৫৬:৪৯বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ
لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ ٥٠
৫৬:৫০সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।