ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ ٥١
৫৬:৫১অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ।
لَأٓكِلُونَ مِن شَجَرٖ مِّن زَقُّومٖ ٥٢
৫৬:৫২তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে
فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ ٥٣
৫৬:৫৩অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে
فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ ٥٤
৫৬:৫৪অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।
فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ ٥٥
৫৬:৫৫পান করবে পিপাসিত উটের ন্যায়।
هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ ٥٦
৫৬:৫৬কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।
نَحۡنُ خَلَقۡنَٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ ٥٧
৫৬:৫৭আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না।
أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ ٥٨
৫৬:৫৮তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে।
ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلۡخَٰلِقُونَ ٥٩
৫৬:৫৯তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি
نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ ٦٠
৫৬:৬০আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই।
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ ٦١
৫৬:৬১এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না।
وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ ٦٢
৫৬:৬২তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন
أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ ٦٣
৫৬:৬৩তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি
ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلزَّـٰرِعُونَ ٦٤
৫৬:৬৪তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী
لَوۡ نَشَآءُ لَجَعَلۡنَٰهُ حُطَٰمٗا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ ٦٥
৫৬:৬৫আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।
إِنَّا لَمُغۡرَمُونَ ٦٦
৫৬:৬৬বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম
بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ٦٧
৫৬:৬৭বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।
أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ ٦٨
৫৬:৬৮তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি
ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ ٦٩
৫৬:৬৯তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি
لَوۡ نَشَآءُ جَعَلۡنَٰهُ أُجَاجٗا فَلَوۡلَا تَشۡكُرُونَ ٧٠
৫৬:৭০আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না
أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ ٧١
৫৬:৭১তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি
ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ ٧٢
৫৬:৭২তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি
نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةٗ وَمَتَٰعٗا لِّلۡمُقۡوِينَ ٧٣
৫৬:৭৩আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী।
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ٧٤
৫৬:৭৪অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
۞فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ٧٥
৫৬:৭৫অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি
وَإِنَّهُۥ لَقَسَمٞ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ ٧٦
৫৬:৭৬নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে।