إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ ١٨
৭৪:১৮সে চিন্তা করেছে এবং মনঃস্থির করেছে
فَقُتِلَ كَيۡفَ قَدَّرَ ١٩
৭৪:১৯ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে
ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَ ٢٠
৭৪:২০আবার ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে
ثُمَّ نَظَرَ ٢١
৭৪:২১সে আবার দৃষ্টিপাত করেছে
ثُمَّ عَبَسَ وَبَسَرَ ٢٢
৭৪:২২অতঃপর সে ভ্রূকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে
ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ ٢٣
৭৪:২৩অতঃপর পৃষ্ঠপ্রদশন করেছে ও অহংকার করেছে।
فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ يُؤۡثَرُ ٢٤
৭৪:২৪এরপর বলেছেঃ এতো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বৈ নয়
إِنۡ هَٰذَآ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ ٢٥
৭৪:২৫এতো মানুষের উক্তি বৈ নয়।
سَأُصۡلِيهِ سَقَرَ ٢٦
৭৪:২৬আমি তাকে দাখিল করব অগ্নিতে।
وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ ٢٧
৭৪:২৭আপনি কি বুঝলেন অগ্নি কি
لَا تُبۡقِي وَلَا تَذَرُ ٢٨
৭৪:২৮এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না।
لَوَّاحَةٞ لِّلۡبَشَرِ ٢٩
৭৪:২৯মানুষকে দগ্ধ করবে।
عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَ ٣٠
৭৪:৩০এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।
وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَـٰٓئِكَةٗۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنٗا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ ٣١
৭৪:৩১আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি-যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফেররা বলে যে, আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্যে উপদেশ বৈ নয়।
كَلَّا وَٱلۡقَمَرِ ٣٢
৭৪:৩২কখনই নয়। চন্দ্রের শপথ
وَٱلَّيۡلِ إِذۡ أَدۡبَرَ ٣٣
৭৪:৩৩শপথ রাত্রির যখন তার অবসান হয়
وَٱلصُّبۡحِ إِذَآ أَسۡفَرَ ٣٤
৭৪:৩৪শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়
إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ ٣٥
৭৪:৩৫নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম
نَذِيرٗا لِّلۡبَشَرِ ٣٦
৭৪:৩৬মানুষের জন্যে সতর্ককারী।
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَتَقَدَّمَ أَوۡ يَتَأَخَّرَ ٣٧
৭৪:৩৭তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে।
كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ ٣٨
৭৪:৩৮প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী
إِلَّآ أَصۡحَٰبَ ٱلۡيَمِينِ ٣٩
৭৪:৩৯কিন্তু ডানদিকস্থরা
فِي جَنَّـٰتٖ يَتَسَآءَلُونَ ٤٠
৭৪:৪০তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে।
عَنِ ٱلۡمُجۡرِمِينَ ٤١
৭৪:৪১অপরাধীদের সম্পর্কে
مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ ٤٢
৭৪:৪২বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে
قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ ٤٣
৭৪:৪৩তারা বলবেঃ আমরা নামায পড়তাম না
وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ ٤٤
৭৪:৪৪অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না
وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلۡخَآئِضِينَ ٤٥
৭৪:৪৫আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।
وَكُنَّا نُكَذِّبُ بِيَوۡمِ ٱلدِّينِ ٤٦
৭৪:৪৬এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।
حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلۡيَقِينُ ٤٧
৭৪:৪৭আমাদের মৃত্যু পর্যন্ত।