আল-মুদ্দাসসির – আল-কিয়ামাপারা ২৯ · পৃষ্ঠা ৫৭৭/৬০৪

فَمَا تَنفَعُهُمۡ شَفَٰعَةُ ٱلشَّـٰفِعِينَ ۝٤٨

৭৪:৪৮অতএব, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।

فَمَا لَهُمۡ عَنِ ٱلتَّذۡكِرَةِ مُعۡرِضِينَ ۝٤٩

৭৪:৪৯তাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়

كَأَنَّهُمۡ حُمُرٞ مُّسۡتَنفِرَةٞ ۝٥٠

৭৪:৫০যেন তারা ইতস্ততঃ বিক্ষিপ্ত গর্দভ।

فَرَّتۡ مِن قَسۡوَرَةِۭ ۝٥١

৭৪:৫১হট্টগোলের কারণে পলায়নপর।

بَلۡ يُرِيدُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُؤۡتَىٰ صُحُفٗا مُّنَشَّرَةٗ ۝٥٢

৭৪:৫২বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।

كَلَّاۖ بَل لَّا يَخَافُونَ ٱلۡأٓخِرَةَ ۝٥٣

৭৪:৫৩কখনও না, বরং তারা পরকালকে ভয় করে না।

كَلَّآ إِنَّهُۥ تَذۡكِرَةٞ ۝٥٤

৭৪:৫৪কখনও না, এটা তো উপদেশ মাত্র।

فَمَن شَآءَ ذَكَرَهُۥ ۝٥٥

৭৪:৫৫অতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ করুক।

وَمَا يَذۡكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ هُوَ أَهۡلُ ٱلتَّقۡوَىٰ وَأَهۡلُ ٱلۡمَغۡفِرَةِ ۝٥٦

৭৪:৫৬তারা স্মরণ করবে না, কিন্তু যদি আল্লাহ চান। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।

৭৫

سُورَةُ القيامة

আল-কিয়ামা · পুনরুত্থান · ৪০ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ ۝١

৭৫:১আমি শপথ করি কেয়ামত দিবসের

وَلَآ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ ۝٢

৭৫:২আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়

أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ ۝٣

৭৫:৩মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না

بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّيَ بَنَانَهُۥ ۝٤

৭৫:৪পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।

بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ ۝٥

৭৫:৫বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায়

يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ ۝٦

৭৫:৬সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে

فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ ۝٧

৭৫:৭যখন দৃষ্টি চমকে যাবে

وَخَسَفَ ٱلۡقَمَرُ ۝٨

৭৫:৮চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে।

وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ ۝٩

৭৫:৯এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে

يَقُولُ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ ۝١٠

৭৫:১০সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায়

كَلَّا لَا وَزَرَ ۝١١

৭৫:১১না কোথাও আশ্রয়স্থল নেই।

إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ ۝١٢

৭৫:১২আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।

يُنَبَّؤُاْ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ ۝١٣

৭৫:১৩সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে।

بَلِ ٱلۡإِنسَٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِيرَةٞ ۝١٤

৭৫:১৪বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান।

وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ ۝١٥

৭৫:১৫যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে।

لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦٓ ۝١٦

৭৫:১৬তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না।

إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ ۝١٧

৭৫:১৭এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।

فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ ۝١٨

৭৫:১৮অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।

ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ ۝١٩

৭৫:১৯এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।