আল-কিয়ামা – আল-ইনসানপারা ২৯ · পৃষ্ঠা ৫৭৮/৬০৪

كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ ۝٢٠

৭৫:২০কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস

وَتَذَرُونَ ٱلۡأٓخِرَةَ ۝٢١

৭৫:২১এবং পরকালকে উপেক্ষা কর।

وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاضِرَةٌ ۝٢٢

৭৫:২২সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।

إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٞ ۝٢٣

৭৫:২৩তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।

وَوُجُوهٞ يَوۡمَئِذِۭ بَاسِرَةٞ ۝٢٤

৭৫:২৪আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে।

تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةٞ ۝٢٥

৭৫:২৫তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।

كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ ۝٢٦

৭৫:২৬কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।

وَقِيلَ مَنۡۜ رَاقٖ ۝٢٧

৭৫:২৭এবং বলা হবে, কে ঝাড়বে

وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ ۝٢٨

৭৫:২৮এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।

وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ ۝٢٩

৭৫:২৯এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে।

إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ ۝٣٠

৭৫:৩০সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে।

فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ ۝٣١

৭৫:৩১সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি

وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ ۝٣٢

৭৫:৩২পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।

ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰٓ ۝٣٣

৭৫:৩৩অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে।

أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ ۝٣٤

৭৫:৩৪তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।

ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ ۝٣٥

৭৫:৩৫অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।

أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَن يُتۡرَكَ سُدًى ۝٣٦

৭৫:৩৬মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে

أَلَمۡ يَكُ نُطۡفَةٗ مِّن مَّنِيّٖ يُمۡنَىٰ ۝٣٧

৭৫:৩৭সে কি স্খলিত বীর্য ছিল না

ثُمَّ كَانَ عَلَقَةٗ فَخَلَقَ فَسَوَّىٰ ۝٣٨

৭৫:৩৮অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।

فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ۝٣٩

৭৫:৩৯অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।

أَلَيۡسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰ ۝٤٠

৭৫:৪০তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন

৭৬

سُورَةُ الانسان

আল-ইনসান · মানবজাতি · ৩১ আয়াত · মাদানি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

هَلۡ أَتَىٰ عَلَى ٱلۡإِنسَٰنِ حِينٞ مِّنَ ٱلدَّهۡرِ لَمۡ يَكُن شَيۡـٔٗا مَّذۡكُورًا ۝١

৭৬:১মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না।

إِنَّا خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِن نُّطۡفَةٍ أَمۡشَاجٖ نَّبۡتَلِيهِ فَجَعَلۡنَٰهُ سَمِيعَۢا بَصِيرًا ۝٢

৭৬:২আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে, তাকে পরীক্ষা করব অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।

إِنَّا هَدَيۡنَٰهُ ٱلسَّبِيلَ إِمَّا شَاكِرٗا وَإِمَّا كَفُورًا ۝٣

৭৬:৩আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। এখন সে হয় কৃতজ্ঞ হয়, না হয় অকৃতজ্ঞ হয়।

إِنَّآ أَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ سَلَٰسِلَاْ وَأَغۡلَٰلٗا وَسَعِيرًا ۝٤

৭৬:৪আমি অবিশ্বাসীদের জন্যে প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি।

إِنَّ ٱلۡأَبۡرَارَ يَشۡرَبُونَ مِن كَأۡسٖ كَانَ مِزَاجُهَا كَافُورًا ۝٥

৭৬:৫নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পানপাত্র।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।