وَمِنَ ٱلَّيۡلِ فَٱسۡجُدۡ لَهُۥ وَسَبِّحۡهُ لَيۡلٗا طَوِيلًا ٢٦
৭৬:২৬রাত্রির কিছু অংশে তাঁর উদ্দেশে সিজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তাঁর পবিত্রতা বর্ণনা করুন।
إِنَّ هَـٰٓؤُلَآءِ يُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَآءَهُمۡ يَوۡمٗا ثَقِيلٗا ٢٧
৭৬:২৭নিশ্চয় এরা পার্থিব জীবনকে ভালবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে।
نَّحۡنُ خَلَقۡنَٰهُمۡ وَشَدَدۡنَآ أَسۡرَهُمۡۖ وَإِذَا شِئۡنَا بَدَّلۡنَآ أَمۡثَٰلَهُمۡ تَبۡدِيلًا ٢٨
৭৬:২৮আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন। আমি যখন ইচ্ছা করব, তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব।
إِنَّ هَٰذِهِۦ تَذۡكِرَةٞۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلٗا ٢٩
৭৬:২৯এটা উপদেশ, অতএব যার ইচ্ছা হয় সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক।
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا ٣٠
৭৬:৩০আল্লাহর অভিপ্রায় ব্যতিরেকে তোমরা অন্য কোন অভিপ্রায় পোষণ করবে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
يُدۡخِلُ مَن يَشَآءُ فِي رَحۡمَتِهِۦۚ وَٱلظَّـٰلِمِينَ أَعَدَّ لَهُمۡ عَذَابًا أَلِيمَۢا ٣١
৭৬:৩১তিনি যাকে ইচ্ছা তাঁর রহমতে দাখিল করেন। আর যালেমদের জন্যে তো প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি।
سُورَةُ المرسلات
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا ١
৭৭:১কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ
فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا ٢
৭৭:২সজোরে প্রবাহিত ঝটিকার শপথ
وَٱلنَّـٰشِرَٰتِ نَشۡرٗا ٣
৭৭:৩মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ
فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا ٤
৭৭:৪মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং
فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا ٥
৭৭:৫ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ
عُذۡرًا أَوۡ نُذۡرًا ٦
৭৭:৬ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ ٧
৭৭:৭নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ ٨
৭৭:৮অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ ٩
৭৭:৯যখন আকাশ ছিদ্রযুক্ত হবে
وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ ١٠
৭৭:১০যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ ١١
৭৭:১১যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে
لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ ١٢
৭৭:১২এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে
لِيَوۡمِ ٱلۡفَصۡلِ ١٣
৭৭:১৩বিচার দিবসের জন্য।
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ١٤
৭৭:১৪আপনি জানেন বিচার দিবস কি
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ١٥
৭৭:১৫সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ ١٦
৭৭:১৬আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি
ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ ١٧
৭৭:১৭অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।
كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ ١٨
৭৭:১৮অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ١٩
৭৭:১৯সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।