أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ ٢٠
৭৭:২০আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি
فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ ٢١
৭৭:২১অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে
إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ ٢٢
৭৭:২২এক নির্দিষ্টকাল পর্যন্ত
فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ ٢٣
৭৭:২৩অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٢٤
৭৭:২৪সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا ٢٥
৭৭:২৫আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে
أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا ٢٦
৭৭:২৬জীবিত ও মৃতদেরকে
وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا ٢٧
৭৭:২৭আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٢٨
৭৭:২৮সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ٢٩
৭৭:২৯চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ ٣٠
৭৭:৩০চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে
لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ ٣١
৭৭:৩১যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।
إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ ٣٢
৭৭:৩২এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।
كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ ٣٣
৭৭:৩৩যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٣٤
৭৭:৩৪সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ ٣٥
৭৭:৩৫এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।
وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ ٣٦
৭৭:৩৬এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٣٧
৭৭:৩৭সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ ٣٨
৭৭:৩৮এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।
فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ ٣٩
৭৭:৩৯অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٤٠
৭৭:৪০সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ ٤١
৭৭:৪১নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে
وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ ٤٢
৭৭:৪২এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ٤٣
৭৭:৪৩বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ٤٤
৭৭:৪৪এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٤٥
৭৭:৪৫সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ ٤٦
৭৭:৪৬কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٤٧
৭৭:৪৭সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ ٤٨
৭৭:৪৮যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٤٩
৭৭:৪৯সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ ٥٠
৭৭:৫০এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে