سُورَةُ النبإ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَمَّ يَتَسَآءَلُونَ ١
৭৮:১তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে
عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ ٢
৭৮:২মহা সংবাদ সম্পর্কে
ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ ٣
৭৮:৩যে সম্পর্কে তারা মতানৈক্য করে।
كَلَّا سَيَعۡلَمُونَ ٤
৭৮:৪না, সত্ত্বরই তারা জানতে পারবে
ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ ٥
৭৮:৫অতঃপর না, সত্বর তারা জানতে পারবে।
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا ٦
৭৮:৬আমি কি করিনি ভূমিকে বিছানা
وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا ٧
৭৮:৭এবং পর্বতমালাকে পেরেক
وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا ٨
৭৮:৮আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি
وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا ٩
৭৮:৯তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী
وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا ١٠
৭৮:১০রাত্রিকে করেছি আবরণ।
وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا ١١
৭৮:১১দিনকে করেছি জীবিকা অর্জনের সময়
وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا ١٢
৭৮:১২নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।
وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا ١٣
৭৮:১৩এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।
وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا ١٤
৭৮:১৪আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি
لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا ١٥
৭৮:১৫যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।
وَجَنَّـٰتٍ أَلۡفَافًا ١٦
৭৮:১৬ও পাতাঘন উদ্যান।
إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا ١٧
৭৮:১৭নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।
يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا ١٨
৭৮:১৮যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا ١٩
৭৮:১৯আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।
وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا ٢٠
৭৮:২০এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।
إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا ٢١
৭৮:২১নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে
لِّلطَّـٰغِينَ مَـَٔابٗا ٢٢
৭৮:২২সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।
لَّـٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا ٢٣
৭৮:২৩তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।
لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا ٢٤
৭৮:২৪তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না
إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا ٢٥
৭৮:২৫কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।
جَزَآءٗ وِفَاقًا ٢٦
৭৮:২৬পরিপূর্ণ প্রতিফল হিসেবে।
إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا ٢٧
৭৮:২৭নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।
وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابٗا ٢٨
৭৮:২৮এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।
وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا ٢٩
৭৮:২৯আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।
فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا ٣٠
৭৮:৩০অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।