إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى ١٦
৭৯:১৬যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন
ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ ١٧
৭৯:১৭ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।
فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ١٨
৭৯:১৮অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি
وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ ١٩
৭৯:১৯আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।
فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ ٢٠
৭৯:২০অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।
فَكَذَّبَ وَعَصَىٰ ٢١
৭৯:২১কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।
ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ ٢٢
৭৯:২২অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।
فَحَشَرَ فَنَادَىٰ ٢٣
৭৯:২৩সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ ٢٤
৭৯:২৪এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ ٢٥
৭৯:২৫অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ ٢٦
৭৯:২৬যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا ٢٧
৭৯:২৭তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন
رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا ٢٨
৭৯:২৮তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا ٢٩
৭৯:২৯তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।
وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ٣٠
৭৯:৩০পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।
أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا ٣١
৭৯:৩১তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন
وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا ٣٢
৭৯:৩২পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন
مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ٣٣
৭৯:৩৩তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ ٣٤
৭৯:৩৪অতঃপর যখন মহাসংকট এসে যাবে।
يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ ٣٥
৭৯:৩৫অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে
وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ ٣٦
৭৯:৩৬এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে
فَأَمَّا مَن طَغَىٰ ٣٧
৭৯:৩৭তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে
وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ٣٨
৭৯:৩৮এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে
فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ٣٩
৭৯:৩৯তার ঠিকানা হবে জাহান্নাম।
وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ ٤٠
৭৯:৪০পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে
فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ٤١
৭৯:৪১তার ঠিকানা হবে জান্নাত।
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا ٤٢
৭৯:৪২তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে
فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ ٤٣
৭৯:৪৩এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ٤٤
৭৯:৪৪এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا ٤٥
৭৯:৪৫যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।
كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا ٤٦
৭৯:৪৬যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।