سُورَةُ عبس
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَبَسَ وَتَوَلَّىٰٓ ١
৮০:১তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ ٢
৮০:২কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ ٣
৮০:৩আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ ٤
৮০:৪অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ ٥
৮০:৫পরন্তু যে বেপরোয়া
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ٦
৮০:৬আপনি তার চিন্তায় মশগুল।
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ ٧
৮০:৭সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ ٨
৮০:৮যে আপনার কাছে দৌড়ে আসলো
وَهُوَ يَخۡشَىٰ ٩
৮০:৯এমতাবস্থায় যে, সে ভয় করে
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ ١٠
৮০:১০আপনি তাকে অবজ্ঞা করলেন।
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ ١١
৮০:১১কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।
فَمَن شَآءَ ذَكَرَهُۥ ١٢
৮০:১২অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ ١٣
৮০:১৩এটা লিখিত আছে সম্মানিত
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ ١٤
৮০:১৪উচ্চ পবিত্র পত্রসমূহে
بِأَيۡدِي سَفَرَةٖ ١٥
৮০:১৫লিপিকারের হস্তে
كِرَامِۭ بَرَرَةٖ ١٦
৮০:১৬যারা মহৎ, পূত চরিত্র।
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ ١٧
৮০:১৭মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ ١٨
৮০:১৮তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ ١٩
৮০:১৯শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ ٢٠
৮০:২০অতঃপর তার পথ সহজ করেছেন
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ ٢١
৮০:২১অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ ٢٢
৮০:২২এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ ٢٣
৮০:২৩সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ ٢٤
৮০:২৪মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا ٢٥
৮০:২৫আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا ٢٦
৮০:২৬এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا ٢٧
৮০:২৭অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য
وَعِنَبٗا وَقَضۡبٗا ٢٨
৮০:২৮আঙ্গুর, শাক-সব্জি
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا ٢٩
৮০:২৯যয়তুন, খর্জূর
وَحَدَآئِقَ غُلۡبٗا ٣٠
৮০:৩০ঘন উদ্যান
وَفَٰكِهَةٗ وَأَبّٗا ٣١
৮০:৩১ফল এবং ঘাস
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ٣٢
৮০:৩২তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ٣٣
৮০:৩৩অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ ٣٤
৮০:৩৪সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে
وَأُمِّهِۦ وَأَبِيهِ ٣٥
৮০:৩৫তার মাতা, তার পিতা
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ ٣٦
৮০:৩৬তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ ٣٧
৮০:৩৭সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ ٣٨
৮০:৩৮অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ ٣٩
৮০:৩৯সহাস্য ও প্রফুল্ল।
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ ٤٠
৮০:৪০এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।
تَرۡهَقُهَا قَتَرَةٌ ٤١
৮০:৪১তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
أُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ ٤٢
৮০:৪২তারাই কাফের পাপিষ্ঠের দল।