سُورَةُ التكوير
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ ١
৮১:১যখন সূর্য আলোহীন হয়ে যাবে
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ ٢
৮১:২যখন নক্ষত্র মলিন হয়ে যাবে
وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ ٣
৮১:৩যখন পর্বতমালা অপসারিত হবে
وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ ٤
৮১:৪যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে
وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ ٥
৮১:৫যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে
وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ ٦
৮১:৬যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ ٧
৮১:৭যখন আত্মাসমূহকে যুগল করা হবে
وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ ٨
৮১:৮যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে
بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ ٩
৮১:৯কি অপরাধে তাকে হত্য করা হল
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ ١٠
৮১:১০যখন আমলনামা খোলা হবে
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ ١١
৮১:১১যখন আকাশের আবরণ অপসারিত হবে
وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ ١٢
৮১:১২যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে
وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ ١٣
৮১:১৩এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে
عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ ١٤
৮১:১৪তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।
فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ ١٥
৮১:১৫আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ ١٦
৮১:১৬চলমান হয় ও অদৃশ্য হয়
وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ ١٧
৮১:১৭শপথ নিশাবসান ও
وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ ١٨
৮১:১৮প্রভাত আগমন কালের
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ١٩
৮১:১৯নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী
ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ ٢٠
৮১:২০যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী
مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ ٢١
৮১:২১সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।
وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ ٢٢
৮১:২২এবং তোমাদের সাথী পাগল নন।
وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ ٢٣
৮১:২৩তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।
وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ ٢٤
৮১:২৪তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।
وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ ٢٥
৮১:২৫এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।
فَأَيۡنَ تَذۡهَبُونَ ٢٦
৮১:২৬অতএব, তোমরা কোথায় যাচ্ছ
إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ٢٧
৮১:২৭এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ ٢٨
৮১:২৮তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٢٩
৮১:২৯তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।