سُورَةُ الإنفطار
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ ١
৮২:১যখন আকাশ বিদীর্ণ হবে
وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ ٢
৮২:২যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে
وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ ٣
৮২:৩যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে
وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ ٤
৮২:৪এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে
عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ ٥
৮২:৫তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।
يَـٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ ٦
৮২:৬হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল
ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ٧
৮২:৭যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ ٨
৮২:৮যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।
كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ٩
৮২:৯কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।
وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ ١٠
৮২:১০অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।
كِرَامٗا كَٰتِبِينَ ١١
৮২:১১সম্মানিত আমল লেখকবৃন্দ।
يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ ١٢
৮২:১২তারা জানে যা তোমরা কর।
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ ١٣
৮২:১৩সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।
وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ ١٤
৮২:১৪এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে
يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ ١٥
৮২:১৫তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।
وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ ١٦
৮২:১৬তারা সেখান থেকে পৃথক হবে না।
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٧
৮২:১৭আপনি জানেন, বিচার দিবস কি
ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٨
৮২:১৮অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি
يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ ١٩
৮২:১৯যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।
سُورَةُ المطففين
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ ١
৮৩:১যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ
ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ ٢
৮৩:২যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়
وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ ٣
৮৩:৩এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।
أَلَا يَظُنُّ أُوْلَـٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ ٤
৮৩:৪তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।
لِيَوۡمٍ عَظِيمٖ ٥
৮৩:৫সেই মহাদিবসে
يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ٦
৮৩:৬যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।