আল-মুতাফফিফিনপারা ৩০ · পৃষ্ঠা ৫৮৮/৬০৪

كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ ۝٧

৮৩:৭এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।

وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ ۝٨

৮৩:৮আপনি জানেন, সিজ্জীন কি

كِتَٰبٞ مَّرۡقُومٞ ۝٩

৮৩:৯এটা লিপিবদ্ধ খাতা।

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ۝١٠

৮৩:১০সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের

ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ ۝١١

৮৩:১১যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।

وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ ۝١٢

৮৩:১২প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।

إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ۝١٣

৮৩:১৩তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।

كَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ ۝١٤

৮৩:১৪কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।

كَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذٖ لَّمَحۡجُوبُونَ ۝١٥

৮৩:১৫কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।

ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ ۝١٦

৮৩:১৬অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।

ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ۝١٧

৮৩:১৭এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।

كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ ۝١٨

৮৩:১৮কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।

وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ ۝١٩

৮৩:১৯আপনি জানেন ইল্লিয়্যীন কি

كِتَٰبٞ مَّرۡقُومٞ ۝٢٠

৮৩:২০এটা লিপিবদ্ধ খাতা।

يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ ۝٢١

৮৩:২১আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।

إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ ۝٢٢

৮৩:২২নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে

عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ۝٢٣

৮৩:২৩সিংহাসনে বসে অবলোকন করবে।

تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ ۝٢٤

৮৩:২৪আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।

يُسۡقَوۡنَ مِن رَّحِيقٖ مَّخۡتُومٍ ۝٢٥

৮৩:২৫তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।

خِتَٰمُهُۥ مِسۡكٞۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ ۝٢٦

৮৩:২৬তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।

وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ ۝٢٧

৮৩:২৭তার মিশ্রণ হবে তসনীমের পানি।

عَيۡنٗا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ ۝٢٨

৮৩:২৮এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।

إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ ۝٢٩

৮৩:২৯যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।

وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ ۝٣٠

৮৩:৩০এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।

وَإِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ ۝٣١

৮৩:৩১তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।

وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوٓاْ إِنَّ هَـٰٓؤُلَآءِ لَضَآلُّونَ ۝٣٢

৮৩:৩২আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।

وَمَآ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَٰفِظِينَ ۝٣٣

৮৩:৩৩অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।

فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ ۝٣٤

৮৩:৩৪আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।