আল-মুতাফফিফিন – আল-ইনশিকাকপারা ৩০ · পৃষ্ঠা ৫৮৯/৬০৪

عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ۝٣٥

৮৩:৩৫সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে

هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ ۝٣٦

৮৩:৩৬কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো

৮৪

سُورَةُ الإنشقاق

আল-ইনশিকাক · খণ্ড-বিখণ্ডকরণ · ২৫ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ ۝١

৮৪:১যখন আকাশ বিদীর্ণ হবে

وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ۝٢

৮৪:২ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত

وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ ۝٣

৮৪:৩এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।

وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ ۝٤

৮৪:৪এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।

وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ۝٥

৮৪:৫এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।

يَـٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ ۝٦

৮৪:৬হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।

فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ۝٧

৮৪:৭যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে

فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا ۝٨

৮৪:৮তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا ۝٩

৮৪:৯এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে

وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ ۝١٠

৮৪:১০এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে

فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا ۝١١

৮৪:১১সে মৃত্যুকে আহবান করবে

وَيَصۡلَىٰ سَعِيرًا ۝١٢

৮৪:১২এবং জাহান্নামে প্রবেশ করবে।

إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ۝١٣

৮৪:১৩সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ۝١٤

৮৪:১৪সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।

بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا ۝١٥

৮৪:১৫কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।

فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ ۝١٦

৮৪:১৬আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার

وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ ۝١٧

৮৪:১৭এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে

وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ ۝١٨

৮৪:১৮এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে

لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ ۝١٩

৮৪:১৯নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।

فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ ۝٢٠

৮৪:২০অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না

وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩ ۝٢١

৮৪:২১যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।

بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ ۝٢٢

৮৪:২২বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।

وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ ۝٢٣

৮৪:২৩তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।

فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ ۝٢٤

৮৪:২৪অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ ۝٢٥

৮৪:২৫কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।