আল-বুরুজপারা ৩০ · পৃষ্ঠা ৫৯০/৬০৪

৮৫

سُورَةُ البروج

আল-বুরুজ · নক্ষত্রপুঞ্জ · ২২ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ ۝١

৮৫:১শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের

وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ ۝٢

৮৫:২এবং প্রতিশ্রুত দিবসের

وَشَاهِدٖ وَمَشۡهُودٖ ۝٣

৮৫:৩এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়

قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ ۝٤

৮৫:৪অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ

ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ ۝٥

৮৫:৫অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা

إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ ۝٦

৮৫:৬যখন তারা তার কিনারায় বসেছিল।

وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ ۝٧

৮৫:৭এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।

وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ ۝٨

৮৫:৮তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল

ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ۝٩

৮৫:৯যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।

إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ ۝١٠

৮৫:১০যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ لَهُمۡ جَنَّـٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ ۝١١

৮৫:১১যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।

إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ ۝١٢

৮৫:১২নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।

إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ ۝١٣

৮৫:১৩তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।

وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ ۝١٤

৮৫:১৪তিনি ক্ষমাশীল, প্রেমময়

ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ ۝١٥

৮৫:১৫মহান আরশের অধিকারী।

فَعَّالٞ لِّمَا يُرِيدُ ۝١٦

৮৫:১৬তিনি যা চান, তাই করেন।

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ ۝١٧

৮৫:১৭আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি

فِرۡعَوۡنَ وَثَمُودَ ۝١٨

৮৫:১৮ফেরাউনের এবং সামুদের

بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي تَكۡذِيبٖ ۝١٩

৮৫:১৯বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।

وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطُۢ ۝٢٠

৮৫:২০আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।

بَلۡ هُوَ قُرۡءَانٞ مَّجِيدٞ ۝٢١

৮৫:২১বরং এটা মহান কোরআন

فِي لَوۡحٖ مَّحۡفُوظِۭ ۝٢٢

৮৫:২২লওহে মাহফুযে লিপিবদ্ধ।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।