আত-তারিক – আল-আলাপারা ৩০ · পৃষ্ঠা ৫৯১/৬০৪

৮৬

سُورَةُ الطارق

আত-তারিক · রাতের আগন্তুক · ১৭ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ۝١

৮৬:১শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ ۝٢

৮৬:২আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি

ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ ۝٣

৮৬:৩সেটা এক উজ্জ্বল নক্ষত্র।

إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ ۝٤

৮৬:৪প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ ۝٥

৮৬:৫অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।

خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ ۝٦

৮৬:৬সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।

يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ ۝٧

৮৬:৭এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।

إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ ۝٨

৮৬:৮নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।

يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ ۝٩

৮৬:৯যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে

فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ ۝١٠

৮৬:১০সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ ۝١١

৮৬:১১শপথ চক্রশীল আকাশের

وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ ۝١٢

৮৬:১২এবং বিদারনশীল পৃথিবীর

إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ ۝١٣

৮৬:১৩নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।

وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ ۝١٤

৮৬:১৪এবং এটা উপহাস নয়।

إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا ۝١٥

৮৬:১৫তারা ভীষণ চক্রান্ত করে

وَأَكِيدُ كَيۡدٗا ۝١٦

৮৬:১৬আর আমিও কৌশল করি।

فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا ۝١٧

৮৬:১৭অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

৮৭

سُورَةُ الأعلى

আল-আলা · সর্বোন্নত · ১৯ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى ۝١

৮৭:১আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন

ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ ۝٢

৮৭:২যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ ۝٣

৮৭:৩এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন

وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ ۝٤

৮৭:৪এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন

فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ ۝٥

৮৭:৫অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।

سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ ۝٦

৮৭:৬আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না

إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ ۝٧

৮৭:৭আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।

وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ ۝٨

৮৭:৮আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।

فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ ۝٩

৮৭:৯উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন

سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ ۝١٠

৮৭:১০যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে

وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى ۝١١

৮৭:১১আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে

ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ ۝١٢

৮৭:১২সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ ۝١٣

৮৭:১৩অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।

قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ ۝١٤

৮৭:১৪নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়

وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ۝١٥

৮৭:১৫এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।