আল-আলা – আল-গাশিয়াপারা ৩০ · পৃষ্ঠা ৫৯২/৬০৪

بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ۝١٦

৮৭:১৬বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও

وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ ۝١٧

৮৭:১৭অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।

إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ ۝١٨

৮৭:১৮এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে

صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ ۝١٩

৮৭:১৯ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।

৮৮

سُورَةُ الغاشية

আল-গাশিয়া · বিহ্বলকর ঘটনা · ২৬ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ ۝١

৮৮:১আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি

وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ ۝٢

৮৮:২অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত

عَامِلَةٞ نَّاصِبَةٞ ۝٣

৮৮:৩ক্লিষ্ট, ক্লান্ত।

تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ ۝٤

৮৮:৪তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।

تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ ۝٥

৮৮:৫তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।

لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ ۝٦

৮৮:৬কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।

لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ ۝٧

৮৮:৭এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।

وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ ۝٨

৮৮:৮অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব

لِّسَعۡيِهَا رَاضِيَةٞ ۝٩

৮৮:৯তাদের কর্মের কারণে সন্তুষ্ট।

فِي جَنَّةٍ عَالِيَةٖ ۝١٠

৮৮:১০তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।

لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ ۝١١

৮৮:১১তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।

فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ ۝١٢

৮৮:১২তথায় থাকবে প্রবাহিত ঝরণা।

فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ ۝١٣

৮৮:১৩তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।

وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ ۝١٤

৮৮:১৪এবং সংরক্ষিত পানপাত্র

وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ ۝١٥

৮৮:১৫এবং সারি সারি গালিচা

وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ ۝١٦

৮৮:১৬এবং বিস্তৃত বিছানো কার্পেট।

أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ ۝١٧

৮৮:১৭তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে

وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ ۝١٨

৮৮:১৮এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে

وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ ۝١٩

৮৮:১৯এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে

وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ ۝٢٠

৮৮:২০এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে

فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ ۝٢١

৮৮:২১অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা

لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ ۝٢٢

৮৮:২২আপনি তাদের শাসক নন

إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ۝٢٣

৮৮:২৩কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়

فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ ۝٢٤

৮৮:২৪আল্লাহ তাকে মহা আযাব দেবেন।

إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ ۝٢٥

৮৮:২৫নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট

ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم ۝٢٦

৮৮:২৬অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।