আল-ফাজর – আল-বালাদপারা ৩০ · পৃষ্ঠা ৫৯৪/৬০৪

يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي ۝٢٤

৮৯:২৪সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম

فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ ۝٢٥

৮৯:২৫সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না।

وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ ۝٢٦

৮৯:২৬এবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না।

يَـٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ ۝٢٧

৮৯:২৭হে প্রশান্ত মন

ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ ۝٢٨

৮৯:২৮তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।

فَٱدۡخُلِي فِي عِبَٰدِي ۝٢٩

৮৯:২৯অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।

وَٱدۡخُلِي جَنَّتِي ۝٣٠

৮৯:৩০এবং আমার জান্নাতে প্রবেশ কর।

৯০

سُورَةُ البلد

আল-বালাদ · নগর · ২০ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ ۝١

৯০:১আমি এই নগরীর শপথ করি

وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ ۝٢

৯০:২এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।

وَوَالِدٖ وَمَا وَلَدَ ۝٣

৯০:৩শপথ জনকের ও যা জন্ম দেয়।

لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ ۝٤

৯০:৪নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।

أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ ۝٥

৯০:৫সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না

يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا ۝٦

৯০:৬সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।

أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ ۝٧

৯০:৭সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি

أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ ۝٨

৯০:৮আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়

وَلِسَانٗا وَشَفَتَيۡنِ ۝٩

৯০:৯জিহবা ও ওষ্ঠদ্বয়

وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ ۝١٠

৯০:১০বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।

فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ ۝١١

৯০:১১অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ ۝١٢

৯০:১২আপনি জানেন, সে ঘাঁটি কি

فَكُّ رَقَبَةٍ ۝١٣

৯০:১৩তা হচ্ছে দাসমুক্তি

أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ ۝١٤

৯০:১৪অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।

يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ ۝١٥

৯০:১৫এতীম আত্বীয়কে

أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ ۝١٦

৯০:১৬অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ ۝١٧

৯০:১৭অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।

أُوْلَـٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ۝١٨

৯০:১৮তারাই সৌভাগ্যশালী।

وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ۝١٩

৯০:১৯আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।

عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ ۝٢٠

৯০:২০তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।