আশ-শামস – আল-লাইলপারা ৩০ · পৃষ্ঠা ৫৯৫/৬০৪

৯১

سُورَةُ الشمس

আশ-শামস · সূর্য · ১৫ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا ۝١

৯১:১শপথ সূর্যের ও তার কিরণের

وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا ۝٢

৯১:২শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে

وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا ۝٣

৯১:৩শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا ۝٤

৯১:৪শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে

وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا ۝٥

৯১:৫শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।

وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا ۝٦

৯১:৬শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর

وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا ۝٧

৯১:৭শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর

فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا ۝٨

৯১:৮অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন

قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا ۝٩

৯১:৯যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।

وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا ۝١٠

৯১:১০এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।

كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ ۝١١

৯১:১১সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।

إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا ۝١٢

৯১:১২যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।

فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا ۝١٣

৯১:১৩অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।

فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا ۝١٤

৯১:১৪অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।

وَلَا يَخَافُ عُقۡبَٰهَا ۝١٥

৯১:১৫আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।

৯২

سُورَةُ الليل

আল-লাইল · রাত · ২১ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ ۝١

৯২:১শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে

وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ۝٢

৯২:২শপথ দিনের, যখন সে আলোকিত হয়

وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ۝٣

৯২:৩এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন

إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ ۝٤

৯২:৪নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।

فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ ۝٥

৯২:৫অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়

وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ ۝٦

৯২:৬এবং উত্তম বিষয়কে সত্য মনে করে

فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ ۝٧

৯২:৭আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ ۝٨

৯২:৮আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়

وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ ۝٩

৯২:৯এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে

فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ ۝١٠

৯২:১০আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ ۝١١

৯২:১১যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।

إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ ۝١٢

৯২:১২আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।

وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ ۝١٣

৯২:১৩আর আমি মালিক ইহকালের ও পরকালের।

فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ ۝١٤

৯২:১৪অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।