لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى ١٥
৯২:১৫এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে
ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ ١٦
৯২:১৬যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى ١٧
৯২:১৭এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে
ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ ١٨
৯২:১৮যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ ١٩
৯২:১৯এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।
إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ ٢٠
৯২:২০তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।
وَلَسَوۡفَ يَرۡضَىٰ ٢١
৯২:২১সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।
سُورَةُ الضحى
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلضُّحَىٰ ١
৯৩:১শপথ পূর্বাহ্নের
وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ ٢
৯৩:২শপথ রাত্রির যখন তা গভীর হয়
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ٣
৯৩:৩আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।
وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ ٤
৯৩:৪আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ ٥
৯৩:৫আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ ٦
৯৩:৬তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ ٧
৯৩:৭তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ ٨
৯৩:৮তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।
فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ ٩
৯৩:৯সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ ١٠
৯৩:১০সওয়ালকারীকে ধমক দেবেন না।
وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ ١١
৯৩:১১এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।
سُورَةُ الشرح
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ ١
৯৪:১আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি
وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ ٢
৯৪:২আমি লাঘব করেছি আপনার বোঝা
ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ ٣
৯৪:৩যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।
وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ ٤
৯৪:৪আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।
فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا ٥
৯৪:৫নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا ٦
৯৪:৬নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ ٧
৯৪:৭অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب ٨
৯৪:৮এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।