سُورَةُ التين
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ ١
৯৫:১শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের
وَطُورِ سِينِينَ ٢
৯৫:২এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের
وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ ٣
৯৫:৩এবং এই নিরাপদ নগরীর।
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمٖ ٤
৯৫:৪আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ ٥
৯৫:৫অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ ٦
৯৫:৬কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ ٧
৯৫:৭অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে
أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ ٨
৯৫:৮আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন
سُورَةُ العلق
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ ١
৯৬:১পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ ٢
৯৬:২সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ ٣
৯৬:৩পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু
ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ ٤
৯৬:৪যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন
عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ ٥
৯৬:৫শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ ٦
৯৬:৬সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে
أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ ٧
৯৬:৭এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ ٨
৯৬:৮নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ ٩
৯৬:৯আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
عَبۡدًا إِذَا صَلَّىٰٓ ١٠
৯৬:১০এক বান্দাকে যখন সে নামায পড়ে
أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ ١١
৯৬:১১আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ ١٢
৯৬:১২অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ١٣
৯৬:১৩আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ١٤
৯৬:১৪সে কি জানে না যে, আল্লাহ দেখেন
كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ ١٥
৯৬:১৫কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই
نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ ١٦
৯৬:১৬মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
فَلۡيَدۡعُ نَادِيَهُۥ ١٧
৯৬:১৭অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ ١٨
৯৬:১৮আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩ ١٩
৯৬:১৯কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।