سُورَةُ العصر
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡعَصۡرِ ١
১০৩:১কসম যুগের (সময়ের)
إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ ٢
১০৩:২নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ وَتَوَاصَوۡاْ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ ٣
১০৩:৩কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।
سُورَةُ الهمزة
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ ١
১০৪:১প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ
ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ ٢
১০৪:২যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ ٣
১০৪:৩সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে
كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ ٤
১০৪:৪কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ ٥
১০৪:৫আপনি কি জানেন, পিষ্টকারী কি
نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ ٦
১০৪:৬এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি
ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ ٧
১০৪:৭যা হৃদয় পর্যন্ত পৌছবে।
إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ ٨
১০৪:৮এতে তাদেরকে বেঁধে দেয়া হবে
فِي عَمَدٖ مُّمَدَّدَةِۭ ٩
১০৪:৯লম্বা লম্বা খুঁটিতে।
سُورَةُ الفيل
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ ١
১০৫:১আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন
أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِي تَضۡلِيلٖ ٢
১০৫:২তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি
وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ ٣
১০৫:৩তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী
تَرۡمِيهِم بِحِجَارَةٖ مِّن سِجِّيلٖ ٤
১০৫:৪যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
فَجَعَلَهُمۡ كَعَصۡفٖ مَّأۡكُولِۭ ٥
১০৫:৫অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।