কুরাইশ – আল-কাওসারপারা ৩০ · পৃষ্ঠা ৬০২/৬০৪

১০৬

سُورَةُ قريش

কুরাইশ · কুরাইশ গোত্র · ৪ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

لِإِيلَٰفِ قُرَيۡشٍ ۝١

১০৬:১কোরাইশের আসক্তির কারণে

إِۦلَٰفِهِمۡ رِحۡلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيۡفِ ۝٢

১০৬:২আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।

فَلۡيَعۡبُدُواْ رَبَّ هَٰذَا ٱلۡبَيۡتِ ۝٣

১০৬:৩অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার

ٱلَّذِيٓ أَطۡعَمَهُم مِّن جُوعٖ وَءَامَنَهُم مِّنۡ خَوۡفِۭ ۝٤

১০৬:৪যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।

১০৭

سُورَةُ الماعون

আল-মাউন · সাহায্য সহায়তা · ৭ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ ۝١

১০৭:১আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে

فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ ۝٢

১০৭:২সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ۝٣

১০৭:৩এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।

فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ ۝٤

১০৭:৪অতএব দুর্ভোগ সেসব নামাযীর

ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ ۝٥

১০৭:৫যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর

ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ ۝٦

১০৭:৬যারা তা লোক-দেখানোর জন্য করে

وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ ۝٧

১০৭:৭এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।

১০৮

سُورَةُ الكوثر

আল-কাওসার · কাউসার/প্রাচুর্য · ৩ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ ۝١

১০৮:১নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।

فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ ۝٢

১০৮:২অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন।

إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ ۝٣

১০৮:৩যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।