আল-কাফিরুন – আল-লাহাবপারা ৩০ · পৃষ্ঠা ৬০৩/৬০৪

১০৯

سُورَةُ الكافرون

আল-কাফিরুন · অবিশ্বাসী · ৬ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

قُلۡ يَـٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ ۝١

১০৯:১বলুন, হে কাফেরকূল

لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ ۝٢

১০৯:২আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।

وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ۝٣

১০৯:৩এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি

وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ ۝٤

১০৯:৪এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।

وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ۝٥

১০৯:৫তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।

لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ ۝٦

১০৯:৬তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।

১১০

سُورَةُ النصر

আন-নাসর · সাহায্য · ৩ আয়াত · মাদানি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا جَآءَ نَصۡرُ ٱللَّهِ وَٱلۡفَتۡحُ ۝١

১১০:১যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়

وَرَأَيۡتَ ٱلنَّاسَ يَدۡخُلُونَ فِي دِينِ ٱللَّهِ أَفۡوَاجٗا ۝٢

১১০:২এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন

فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا ۝٣

১১০:৩তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।

১১১

سُورَةُ المسد

আল-লাহাব · খেজুরের পাকানো (রশি) · ৫ আয়াত · মাক্কি

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ ۝١

১১১:১আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে

مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ ۝٢

১১১:২কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।

سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ ۝٣

১১১:৩সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে

وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ ۝٤

১১১:৪এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে

فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۭ ۝٥

১১১:৫তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।

ছোট কুইজ

এই আয়াতের অর্থ কোনটি? চাইলে পৃষ্ঠাগুলো আবার দেখে নিতে পারেন।